ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজিতে পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব, স্বস্তি ফিরতে পারে কোটি গ্রাহকের ঘরে সরকারি চাকরিতে বয়স সীমা তুলে দেয়ার চিন্তা করছে সরকার আলহাজ্ব ফিরোজ মাস্টার সাহেবের স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল মেট্রোরেল ভাড়ায় ভ্যাট অব্যাহতি আরও দুই বছর বাড়ছে প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজপথে শ্রমিক অধিকার রক্ষার প্রতিশ্রূতি সব রাজনৈতিক দলের

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  4:36 PM

news image

রাজপথে শ্রমিক অধিকার  রক্ষার  প্রতিশ্রূতিতে  সারাদিন মাঠে আছে রাজনৈতিক  দলের সদস্যনা। সরকারিদর সমাবেশ  করছে নয়াপল্টনে,  বিরোধী দল গুলোও মাঁঠে রয়েছে। রাজনৈতিক দলের অনেকেই শুভেচ্ছা  দিয়ে শুভ কামনা করেছেন এ  দিনের।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

এর আগে, বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ তৈরি এবং পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে।


তিনি বলেন, আমাদের দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই এই আয়োজন আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। আমরা আশা করছি, এবারের মে দিবসের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এতে অংশ নিচ্ছেন।


সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন


বিএনপি কার্যালয়ের সামনে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।


আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।


দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম তিনি শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন।


সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশ নেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।


সকালে প্রবল বর্ষণে নয়াপল্টন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যায়।


বৃষ্টির পর স্বস্তি, নয়াপল্টনে মে দিবসের সমাবেশে শ্রমিকদের ঢল মে দিবসের সমাবেশকে ঘিরে প্রস্তুত নয়া পল্টন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে শুরু করেন নেতা-কর্মীরা, ছবি: জাগো নিউজ

বৃষ্টির পরও জলমুক্ত নয়াপল্টনে স্বস্তির পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশকে ঘিরে নেমেছে শ্রমিকদের জনস্রোত। সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর আগমন ঘিরে নয়াপল্টনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক স্থাপন করা হয়েছে।


নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় এই সমাবেশের গুরুত্ব অনেক বেশি। মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে বলে আশা করছি।




বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসাইন।


তিনি বলেন, সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের বিভিন্ন জেলার কল-কারখানার শ্রমিকরা রাজধানীতে আসবেন। দুপুর আড়াইটায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা এতে অংশ নেবেন।


প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।


বিএনপির কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এ মঞ্চের দুই পাশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।


আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।


দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন তারেক রহমান। এর আগে গত বছর তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।


এবারের শ্রমিক সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই লাল ক্যাপ ও টি-শার্ট, ব্যানার এবং ঢোল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আসতে থাকেন। লাল টুপি পরা হাজারো নেতাকর্মীর করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


সকালে প্রবল বর্ষণে নয়াপল্টনের সড়কগুলোতে পানি জমে থাকলেও দুপুরের আগেই তা নেমে যায় এবং পুরো এলাকা স্বাভাবিক হয়ে আসে।




logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম