ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছনে ড. মুহাম্মদ ইউনূস

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৫,  5:44 PM

news image

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত হন।

‘জুলাই ঘোষণাপত্র’ ঘিরে জমায়েত হন ছাত্র-জনতার অভ্যুত্থানের শরীক বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ ঘোষিত হবে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক রাজনৈতিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান, যা দেশে রাজনৈতিক পালাবদলের নতুন অধ্যায় রচনা করেছিল, সেই আন্দোলনের বার্ষিকী এবং ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে এই ঘোষণাপত্র পাঠ করা হবে। এতে আগামী অন্তর্বর্তী শাসনব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কার এবং নাগরিক অধিকার সংরক্ষণে সরকারের রূপরেখা তুলে ধরা হবে।

সরকারের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, গণঅভ্যুত্থানের স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে। ঘোষণাপত্র পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে। অনুষ্ঠানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও প্রধান উপদেষ্টার পাশে থেকে রাজনৈতিক ঐক্যের বার্তা দিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম