ঢাকা ৩০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টার রেলওয়ে সিসিএস দপ্তরে আগুনের নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা নোয়াগাঁ ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি আড়াইহাজারে প্রবাসী সালাউদ্দিন মোল্লার মৃত্যু, এলাকায় শোকের ছায়া রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার লতা গ্রুপ চেয়ারম্যান এর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ৪১ নং ওয়ার্ড কাউন্সিল পার্থী আনোয়ার হোসেন এর ঈদ শুভেচ্ছা ঈদ-উল ফিতরে এড. নজরুল ইসলামের শুভেচ্ছা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ গ্রেপ্তার

#

হাবিবুর রহমান, আড়াই হাজার

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  8:49 PM

news image



নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। পাশাপাশি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তারকে ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছশ রাউন্ড তাজা গুলি, দুই বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক কর্ণেল সাজ্জাদ হোসেন।এর আগে শনিবার সোনারগাঁয়ের পেরাব এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। মোঃ মাসুদ (২৮) আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৭ জুলাই সোনারগাওঁ থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব (২৫) নামে একজন কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তৎকালীন সময় এই হত্যাকান্ডের একটি সিসিটিভির ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়।

এই ভিডিও ফুটেজে দেখা যায় যে, গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ ব্যবসায়ী রাকিবকে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে নিজের কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটি গুলি করে ঘটনাস্থল থেকে অস্ত্র উঠিয়ে বীরদর্পে চলে যায়।

তাছাড়া এই শুটার মাসুদ তার বাহিনীর মাধ্যমে সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অস্ত্রসহ শোডাউন এর মাধ্যমে এলাকাতে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এছাড়াও মাসুদ বাহিনী সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। 


একই দিনে র‍্যাব-১১ এর পৃথক আরেকটি দল বিশেষ অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তারকে ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৫ আগস্ট বিকেলে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে একটি অভিযান পরিচালনার করার জন্য রওনা করেন। অভিযান পরিচালনাকালে সরকারী স্পিডবোড যোগে গজারিয়া থানাধীন শুয়াগাছিয়া ইউনিয়নের অর্ন্তগত জামালপুর এলাকার

মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌছামাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে নয়ন-পিয়াস এবং গ্রেফতারকৃত আসামি আক্তারের নের্তৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ০৪-০৫ টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পুলিশের বাধার মুখে ডাকাতরা পালিয়ে যায়। 


স্থানীয় পুলিশ জানায় গুয়াগাছিয়া ইউনিয়নে মেঘনা নদী ও শাখা নদীতে বালু মহল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস ও আক্তার বাহিনী।

গত এক বছরে তাদের গোলাগুলিতে স্থানীয় কয়েকজন নিহত হন। এঘটনায় গতকাল পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানা থেকে শীর্ষ নৌ ডাকাত মোঃ আক্তার সরকারকে (৫০) গ্রেপ্তার করে র‍্যাব-১১। মোঃ আক্তার সরকার (৫০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আঃ মজিদ সরকারের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম