ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

কদমতলীতে নোঙর প্রকল্পে সন্ত্রাসী হুমকি: নিরাপত্তাহীনতায় পরিবার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  1:44 PM

news image


স্টাফ রিপোর্টার:

রাজধানীর কদমতলী থানা এলাকায় ২ নম্বর রোডে শিশু মাতৃসদন হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত রাজউক অনুমোদিত নোঙর প্রজেক্ট-এ সন্ত্রাসী হুমকি ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গত-২৮ ডিসেম্বর দুপুর আনুমানিক ১:টা ৫০: মিনিটের এ ঘটনা ঘটে বলেও জানা গেছে।


খোঁজ নিয়ে জানা যায়। আমির হোসেন (৪০)ও তার দলবল ওই প্রকল্পে এসে সন্ত্রাসী হুমকি, ভয়ভীতি প্রদান করেন। 


এ বিষয় ভুক্তভোগীর আশরাফুল ইসলাম (৪৬)  তিনি বলেন, চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করে তিনি কয়েকজন ফ্লাট মালিকের কাছে ফ্লাট হস্তান্তর করেন। 


এর কিছুদিন পর সন্ত্রাসী আমির হোসেন ও তার সহযোগীরা শামীমবাগ এলাকায় অবস্থিত আরেকটি প্রকল্পে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে। আমি সেখানে উপস্থিত না থাকায় আমির (গং)বিভিন্নভাবে তার বিষয়ে খোঁজখবর নিতে থাকে। পরবর্তীতে প্রকল্পের ফ্লাটগুলোতে ‘শান্তিতে থাকতে হলে’ এবং অন্যান্য ফ্লাট মালিকদের বুঝিয়ে দিতে চাইলে তাদের আর্থিক সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে। এ শর্তে আমি রাজি না হলে আমার নিজস্ব ফ্লাটে A-2 নম্বর ফ্লাটে তালা লাগিয়ে দেয়। ভুক্তভোগী আশরাফুল ইসলাম আরো জানান, সন্ত্রাসীদের প্রকাশ্য হুমকির কারণে আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।


যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি  এরা আমার বড়ো ধরনের ক্ষতি করতে পারে। এ বিষয়ে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ তোফাজ্জল হোসেনকে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোঠো ফোনের যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি  জানান।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম