ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজে এর অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৫,  5:27 PM

news image


দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান মাহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার তেজস্বী ও দিক-নির্দেশনামূলক বক্তব্য শুনে সারাদেশের ১৭ হাজার মফস্বল সাংবাদিক মুগ্ধ, অভিভূত এবং অনুপ্রাণিত। তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে এক নতুন মাইলফলক।” 

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, সীমাহীন ত্যাগ ও আপসহীন লড়াইকে। তাঁর অকুতোভয় নেতৃত্বের পথ ধরেই আজ দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের মাঝে ফিরে এসেছেন। দেশের এই সন্ধিক্ষণে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”

বিআরজেএ নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে।



logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম