ঢাকা ৩০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টার রেলওয়ে সিসিএস দপ্তরে আগুনের নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা নোয়াগাঁ ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি আড়াইহাজারে প্রবাসী সালাউদ্দিন মোল্লার মৃত্যু, এলাকায় শোকের ছায়া রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার লতা গ্রুপ চেয়ারম্যান এর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ৪১ নং ওয়ার্ড কাউন্সিল পার্থী আনোয়ার হোসেন এর ঈদ শুভেচ্ছা ঈদ-উল ফিতরে এড. নজরুল ইসলামের শুভেচ্ছা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াগাঁ ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৬,  8:27 PM

news image


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে এক বিএনপি নেতার প্রকাশিত পোস্টারকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

পোস্টারে দলীয় পদবির পরিবর্তে ইউনিয়ন পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট একটি পদবী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার প্রকাশ করেন। তবে ওই পোস্টারে “সাংগঠনিক সম্পাদক, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি” উল্লেখ না করে “সাংগঠনিক সম্পাদক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ” লেখা হয়। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পোস্টারটি টানানো হয়েছে।


পোস্টারে আরও দেখা যায়, তিনি নিজেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করেছেন এবং সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


এ বিষয়ে বিএনপি নেতা ফারুক আহমেদ বলেন, তিনি নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টারটি তৈরি করেছিলেন। তবে কম্পিউটার টাইপের সময় অনিচ্ছাকৃতভাবে এ ভুলটি ঘটে। বিষয়টি নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে যোগাযোগ করেন। প্রেস কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করে যে বিষয়টি তেমন কোনো জটিলতা সৃষ্টি করবে না।


অন্যদিকে, স্থানীয় সচেতন মহলের মতে, দায়িত্বশীল পদবির ভুল ব্যবহার জনসাধারণের মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ ধরনের বিষয়ে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।


নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান এ বিষয়ে বলেন, “বিষয়টি আমার নজরে আসেনি।

তবে শুনেছি, ফারুক আহমেদ ঈদের আগে পুরো এলাকায় পোস্টার লাগিয়েছেন। ইউনিয়ন পরিষদের কোনো পদবি ব্যবহারের অনুমতি তার নেই। তিনি চাইলে ‘নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি’ উল্লেখ করতে পারতেন। ‘ইউনিয়ন পরিষদ’ ব্যবহার করা সঠিক হয়নি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনায় এলাকায় আলোচনা চলমান থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা প্রশাসনিক পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম