ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

মহাখালী মডেল হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  8:10 PM

news image

রাজধানীর মহাখালী মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত অনিয়ম, আর্থিক দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, চারজন জ্যেষ্ঠ শিক্ষককে বিভিন্নভাবে হয়রানি করে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সহযোগিতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে তাঁর একচ্ছত্র প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

তবে এবিষয়ে মহাখালী মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনার যা ইচ্ছে লিখে দেন। এই বলে তিনি ফোন কেটে দেন।  


সাইফুল ইসলামের নিয়োগ নিয়েও উঠেছে নানা অভিযোগ । তিনি ৩৯ বছর বয়সে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পদে এমপিওভুক্ত হন। সরকারি বিধি অনুযায়ী ৩৫ বছর বয়সের পর মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পদে ২০১৯ আবেদন করার কোন সুযোগ না থাকলেও তৎকালীন সভাপতি মো: মজিবুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরুজ্জামান ও গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অমিদুর রহমান এর সহযোগিতায় অর্থ লেনদেন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন।  তিনি সভাপতি মোঃমজিবুর রহমান এর মাধ্যমে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এর সার্টিফিকেট রয়েল ইউনিভার্সিটি থেকে  ২০১৬ সালে অবৈধভাবে সনদ সংগ্রহ করেন। রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সার্টিফিকেট এর গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। 


তারপর থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম এর আপন দুই ভাই এবং তার ভাইয়ের বউকে স্কুলে নিয়োগ প্রদানের মাধ্যমে তার বেপোরোয়া চলাফেরা শুরু করে মহাখালী মডেল হাই স্কুলে এক ভয়ের রাজত্ব কায়েম করছেন। তিনি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পদে চাকরি পেলেও আজ পর্যন্ত কোন দিন সে লাইব্রেরিতে অবস্থান করেননি বলে জানা যায়। আরও অভিযোগ রয়েছে যে তার আপন দুই ভাই অবাধে ভাউচার তৈরি করেন এবং তার আপন ভাইয়ের বউকে ল্যাব অপারেটর হিসাবে নিয়োগ প্রাপ্ত হলেও আজ পর্যন্ত সে ল্যাবের কোন কার্যক্রম করতে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে, যোগ্য অনেক শিক্ষক থাকার পরও তার আপন ভাইয়ের বউকে শ্রেণি শিক্ষক হিসাবে রাখা হয়েছে।তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।

ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের অভিযোগ রয়েছে তিনি ক্লাস এবং পরীক্ষা চলাকালীন সময়ে মাইকে উচ্চস্বরে কথা বলার কারণে তাদের ক্লাস ও পরীক্ষা দিতে মারাত্মক অসুবিধা হয়। কিন্তু এসবের কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ সাহস পাচ্ছে না।


কারণ তিনি তৎকালীন সভাপতি মোঃ মজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আপন ভাগ্নে। তখন মোহাম্মদ সাইফুল ইসলাম ছিলেন মোঃ মজিবুর রহমান এর আস্থাভাজন আওয়ামী লীগের লোক। আর এখন বিএনপি সেজে স্কুলের অফিসে বসে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।


সাবেক সভাপতি মো. মজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিদ্যালয়ে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে আসছেন সাইফুল ইসলাম। মজিবুর রহমানের রাজনৈতিক পরিচয় ও তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তাঁর সম্পর্ককে কাজে লাগিয়ে সাইফুল ইসলাম বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, নিয়োগপ্রক্রিয়া, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকেরা। তাঁদের দাবি, বিদ্যালয়ের আর্থিক নথিপত্র, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, এমপিওভুক্তির তথ্য এবং সম্পদ অর্জনের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম