ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

অনিয়ম-দুর্নীতিতে কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের বিরুদ্ধে (পর্ব-১)

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৬,  12:01 AM

news image

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, ফ্যাস্টিস আওয়ামী লীগ আমলে 

রাজনৈতিক প্রভাব বিস্তার নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শেষ করার অভিযোগ উঠেছে।এছাড়া রহনপুর পৌরসভায় কর্মরত থাকার সময় ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ রাজনৈতিক প্রভাব কাজে খাটিয়ে পছন্দের ব্যক্তিদের বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। 

রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিভিন্ন কাজে হস্তক্ষেপ করে পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনিয়ম আর দূনীতির মাধ্যমে গড়েছেন বিপুল অর্থের পাহাড়। নিজ জেলা নাটোর ও  শশুর বাড়ি পাবনায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি।নামে-বেনামে জমিয়েছেন কোটি টাকার সম্পদ। স্ত্রী শাহানাজ পারভীন মালার নামেও রয়েছে প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ। তিনি আগের সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবশালী প্রকৌশলী হিসেবে অফিস সময়ে উপস্থিত না থেকেও প্রভাব বিস্তার করতেন। তবে কখনো কখনো রাত ১১টা পর্যন্ত অফিস করার কথাও  বলা হয়েছে। 

এআই প্রযুক্তি ব্যবহার করে পুলিশের পোশাক পরিহিত ছবি তৈরি করে মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জিম্মি করে অর্থ আদায়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাবনায় তার শ্যালকের রয়েছে একটা জুসের দোকান, যেটা অর্থের যোগান দাতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। 

তবে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কিডনি রোগে আক্রান্ত। সৎভাবে জীবনযাপন করি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। অফিসের কাজে কোনো ফাঁকি দিই না, বরং মাঝে মাঝে রাত ১১টা পর্যন্ত কাজ করি। 

নুরুল ইসলাম জানান, ২০০৬ সালে কাকনহাট পৌরসভায় যোগদানের পর ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত রহনপুর পৌরসভায় কর্মরত ছিলাম। ২০১৭ সালের শেষ দিক থেকে তিনি বড়াইগ্রাম পৌরসভায় কর্মরত আছি। 

তিনি আরো বলেন, আমার বাড়ি নাটোরের বাঘাদিপাড়া বাজারের পাশে সেখানে কি বাড়ি আছে আপনারা সেটা দেখে আসতে পারেন। আমার শশুরবাড়ি পাবনায় একটা টিন সেট বাড়ি আছে।

এরপর ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম এসএমএস এর মাধ্যমে জানান, উপরের ছবিটা ১৫ আগস্টের। তখন কার সময়ের। অন্যভাবে নিয়েন না। আমি সাধারণ জীবন যাবন করি। আমার সম্ভন্ধে আপনাকে কেউ ভুল ও মিথ্যে তথ্য দিয়েছে। আমার পরিবার ও বাবা মা শ্বশুর শ্বাশুড়ি তারাও সাধারণ। নুন আনতে পানতা ফুরোনোর মত। আপনি ভালোভাবে খোঁজ খবর নিলে সব সত্য জানতে পারবেন ইনশাআল্লাহ।আজ ২০ বছর সততার সহিত চাকুরী করে আসছি। কোনদিন কেউ খারাপ বলেনি।

আমাদের অনুসন্ধানে আসছে পর্ব-২

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম