ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  9:05 PM

news image



কেশবপুর যশোর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযানে  নাশকতা মামলার আসামি কেশবপুর  উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান টিটো (৪৬) কে গ্রেফতার করেছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেগমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 


কেশবপুর থানা সূত্রে জানা যায় , কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক আলিমুজ্জামান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক নারোদ বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বেগমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কড়িয়াখালি গ্রামের মৃত মোনতাজ আলী মীর এর ছেলে কামরুজ্জামান টিটো (৪৬) কে গ্রেফতার করে।


উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ভাদুড়িয়া মোড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-১৪।


এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেন, নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটোকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম