ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পীরগঞ্জে বর্তমান বাসস্ট্যান্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন

#

মিজানুর রহমান রংপুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬,  9:47 AM

news image


মোঃ মিজানুর রহমান রংপুর ব্যুরো প্রধানঃ-

রংপুরের পীরগঞ্জে বর্তমান বাসস্ট্যান্ডের স্থান বহাল রাখার দাবিতে এবং বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পীরগঞ্জ সদর বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের নিচে বাসস্ট্যান্ড শ্রমিক সংগঠন ও দোকান মালিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে শ্রমিক, দোকান মালিক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পীরগঞ্জের বর্তমান বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল, যাত্রীসেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ স্থানকে কেন্দ্র করে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের একটি দীর্ঘদিনের কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে। বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করা হলে শ্রমিক-ব্যবসায়ী ও যাত্রীদের নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে।

পীরগঞ্জ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, ‘কিছু কুচক্রী মহল বাসস্ট্যান্ড এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। সরকার নির্ধারিত বিকল্প স্থানটি বর্তমান বাসস্ট্যান্ড থেকে অনেক দূরে হওয়ায় সেখানে যাত্রী, বাস কাউন্টার ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বর্তমান বাসস্ট্যান্ডে সংশ্লিষ্টদের তেমন কোনো সমস্যা নেই। জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে আমরা বর্তমান স্থানেই বাসস্ট্যান্ড বহাল রাখার দাবি জানাচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম