ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নান্দাইলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৬,  7:28 PM

news image



মোঃ দেলোয়ার হোসেন : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচয় সভা করেছেন নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজহারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নান্দাইল মডেল থানা কমপ্লেক্সের দরবার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৯ এপ্রিল তিনি নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদক, জুয়া, চোরাচালানসহ নানা সামাজিক সমস্যার বিষয়ে আলোচনা করেন এবং এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় ওসি মোঃ আজহারুল ইসলাম বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে। তিনি দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, থানায় কোনো মধ্যস্বত্বভোগীর স্থান থাকবে না।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন নান্দাইল থানার সেকেন্ড অফিসার এসআই সম্রাজ।

সভায় বক্তব্য দেন নান্দাইলের বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি এ হান্নান আল আজাদ, নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি এ. কে. রমিজ উদ্দিন আহমেদ, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, নান্দাইল সদর প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমানসহ সাংবাদিক রবিউল আলম ফরাজি, রমেশ কুমার পার্থ প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম