ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

নড়াইলে ৫ দিনব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণ কের্সের সমাপনী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:31 PM

news image


নড়াইলের লোহাগড়ায় ৫ দিনব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণ কের্সের সমাপনী ও সনদ বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নড়াইল জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং লোহাগড়া উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 


লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন আলীর সঞ্চালনায় 

বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের, লোহাগড়া মিতালী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন প্রমুখ।


অনুষ্ঠান শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 


এর আগে বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের উদ্যোগে অসহায় দুঃস্থ দের মাঝে ৭৫ টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। 


 সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় দুঃস্থদের মাঝে ৬৫ টি টিউবওয়েল এবং ১০ টি ডিপটিবওয়েল বিতরণ করা হয়। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিউবওয়েল  অসহায় দুঃস্থদের হাতে তুলে দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, নড়াইল জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, , ওয়াশ ফাউন্ডেশন বাংলাদেশ গুলশান-১ আল খায়ের, মিডিয়া কর্মকর্তা কমলজিৎ পাল শাওন, স্থানীয় প্রতিনিধি নড়াইল স্বরুপ বিশ্বাস প্রমুখ। 



logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম