ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে বঙ্গবন্ধুর ছবি রাখা নিয়ে উত্তেজনা

#

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট, ২০২৫,  5:19 PM

news image

উত্তেজনার মুখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে।


অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিদ্যালয়ের অফিসকক্ষে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে রাখার বিষয়টিকে রাজনৈতিকভাবে বিবেচনা করছেন নেছারাবাদ উপজেলা বিএনপির নেতারা।


বিএনপির স্থানীয় নেতাদের দাবি, সরকার পরিবর্তনের পর উপজেলার অধিকাংশ সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হলেও উপজেলার  সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে সেই ছবি টাঙানো ছিল। অবদান অনস্বীকার্য হলেও অফিসে শুধু বঙ্গবন্ধুর ছবি রাখাকে পক্ষপাতদুষ্ট মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন তারা।


উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, “১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রেখেছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষা করেনি। আমরা এর বিরোধিতা করি।”


বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রেজাউল কবির প্রশ্ন রেখে বলেন, “প্রধান শিক্ষক যদি বঙ্গবন্ধুর ছবি না সরান, আমরা কী করতে পারি?”


বঙ্গবন্ধুর ছবি নামানোর সরকারি কোনো নির্দেশনা পাননি দাবি করে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, “তাছাড়া আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা; তাই বঙ্গবন্ধুর ছবিটি নামানো হয়নি।”


তিনি বলেন, আমাদের স্কুলের উন্নয়ন কাজের জন্য আসা একজন ঠিকাদার বঙ্গবন্ধুর ছবিটি দেখে বিস্ময় প্রকাশ করেন! এ নিয়ে ঠিকাদার রেগে গেলে কিছুক্ষণ পর ছবিটি নামানো হয়।”


বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে সরকারি কোনো নির্দেশনা নেই জানিয়ে উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, “যদিও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে।”

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম