নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, 8:38 PM
পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ মিজানুর রহমান রংপুর
পীরগঞ্জ সাম্য খেলাঘর আয়োজিত "৫৩ তম" প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ বিকেল ৪টায় পীরগঞ্জ কাজী আব্দুল হালিম স্মৃতি পরিষদের, আর্কাইভ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জের কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত সচিব, আ,না,ম আল ফিরোজ (হিটু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক, জননেতা এডভোকেট কাজী লুমুম্বা লুমু সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আল্ ফিরোজ বলেন, আমি পীরগঞ্জের মানুষ, পীরগঞ্জে এসেছি,বার বার আসতে চাই। তিনি উপস্থিত ছোট ছোট শিশুদের ও
অভিভাবকদের উদ্দেশ্য গঠন মূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে , এডভোকেট কাজী লুমুম্বা লুমু বলেন, খেলাঘর প্রতিষ্ঠাকালীন সময়ে যারা ছিলেন এবং যারা খেলাঘর গঠন করেছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক পৌর কাউন্সিলর, আরমান আলী তালুকদার।
সাম্য খেলাঘর আয়োজিত "৫৩ তম" প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ছোটদের নাচ , গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সানজিদা ইভা।