ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

বগুড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবারকে আর্থিক সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

#

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  7:11 PM

news image

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহায়তা প্রদান করেন সংগঠনটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, “সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি জানার পরপরই তারেক রহমান আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি সবসময় অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের তাগিদ দেন।”

আর্থিক সহায়তা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোফাজ্জল হোসেন বলেন, “আমাদের পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। তারেক রহমান আমাদের খোঁজ-খবর নিয়েছেন, অনুদান দিয়েছেন। এতে আমরা সাহস পেয়েছি। আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি এবং আশা করি তারেক রহমান দেশে ফিরে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবেন।”

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ্ নয়ন, বিএনপির নেতা নূর মো: রিপন, ফজলে রাব্বি তোহা, আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ইঞ্জিনিয়ার আবু জাফর মো: রেজা, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, পদ্মপাড়া জেড ফোর্সের সাধারণ সম্পাদক কমল, যুবদল নেতা এসএম রিপন প্রমুখ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের বাড়িঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি বাড়ির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ অর্থসহ সবকিছু ভস্মীভূত হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম