ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

সিনেট কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ল ১১০০

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:28 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সিনেট ভবন কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় আনুমানিক এক হাজার ১০০ ভোট পড়েছে।


মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা নাগাদ দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এমন তথ্য জানান।


বিভিন্ন হলের বুথে রিটার্নিং অফিসার ও প্রাধ্যক্ষরা জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে।


বিজয় একাত্তর হলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অধ্যাপক সাইফুল্লাহ জানান, তার কেন্দ্রে দেড় ঘণ্টায় প্রায় চারশত ভোট কাস্ট হয়েছে।  


একই হলের আরেক রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। এখানে মোট দুই হাজার ৪৩ জন ভোটার। সবাই ভোট দিতেও চাইলে সুযোগ থাকবে। বুথ রয়েছে ৪০টি, আর টেবিল ৭টি।  


হাজী মুহম্মদ মুহসীন হলের বুথে দায়িত্ব পালন করা অধ্যাপক আইনুল ইসলাম জানান, এ পর্যন্ত ৩০০ ভোট কাস্ট হয়েছে। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ মাহফুজুল হক সুপণ বলেন, এখানে ৪০০ ভোট কাস্ট হয়েছে।


সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। নির্বাচনী পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম