ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘নিজেই ঠিকাদার, নিজেই প্রকৌশলী’ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ (পর্ব-2) পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৫,  12:18 PM

news image

স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞাবিকাশ কুমার সাহা

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।  


দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

এদিন দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।  


আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ, অপরাধমূলক অণচরণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে।  


অভিযোগ সংশ্লিষ্ট বিকাশ কুমার সাহা এবং তার স্ত্রী লিপিকা ভদ্র সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।  


তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থ দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তক্রমে স্বাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।  

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম