ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

‘পিআর’ পদ্ধতির কথা বলে তারা আসলে নির্বাচন চায় না: আমান উল্লাহ আমান

#

রহমাতুল্লাহ শিশির

১০ অক্টোবর, ২০২৫,  3:43 PM

news image

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, ‘পিআর’ পদ্ধতির কথা বলে কেউ কেউ নির্বাচন থেকে জনগণের দৃষ্টি সরাতে চাইছে। বাস্তবে তারা নির্বাচন চায়, না গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তরিক।


শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আমান বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যত সংস্কারই হোক, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হলে গণতন্ত্রে ফেরা সম্ভব নয়।”


তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক সংস্কারের নামে প্রকৃত গণতান্ত্রিক চর্চাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। “তারা ‘পিআর’ পদ্ধতির কথা বলে নির্বাচন এড়াতে চায়,”।


আলোচনা সভায় ৯০-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আমান বলেন,  জিয়া পরিবার তখনও জনগণের পাশে ছিল, এখনও আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তারেক রহমান সোচ্চার ছিলেন, আছেন।


তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, রক্ত দিয়েছে, এবং বিজয় অর্জন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও তারা বিজয়ী হবে।”


বিদেশী প্রভাব প্রসঙ্গে আমান বলেন, “আমাদের আগে বাংলাদেশ, না দিল্লি, না পিন্ডি। দেশের স্বার্থই আমাদের জন্য সর্বাগ্রে।”


আলোচনা সভায় সঞ্চালনা করেন” বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম