ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

টেকনাফে আসামীসহ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৫,  10:56 AM

news image



 টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ এক সফল মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং এর সাথে জড়িত দুই মাদক পাচারকারীকে আটক করেছে, যা মাদকের বিরুদ্ধে বিজিবি’র কঠোর অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

  ৩১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১৮২০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার থ-১১-৬৬৫০) তল্লাশীর জন্য থামায়।

বিজিবি সদস্যগণ এসময় সিএনজিটির পিছনের সিটে বসে থাকা একজন আরোহির আচরণ সন্দেহজনক মনে হলে যাত্রীসহ  সিএনজি’র অভ্যন্তরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে পিছনের সিটের পা রাখার পাপোষের নিচে প্লাষ্টিকের প্যাকেটের ভিতর

বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন যাত্রীকে আটক করে। বর্তমানে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ধৃত আসামীদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ:


 আবুল বশর (৩৭), পিতা-মৃত আবুল হাশেম, গ্রাম-উলচামারী, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।সবিরান (২৮), পিতা-মোহাম্মদ হোছন, গ্রাম-শাহপরীরদ্বীপ উত্তরপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

 এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি'র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম