ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে রেললাইনে বসে মাদক সেবন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

#

১৪ আগস্ট, ২০২৫,  1:09 PM

news image


 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেললাইনে বসে মাদক সেবনের সময় ট্রেনে কাটা পড়ে লিমন (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে মিত্রবাটি এলাকার ৪৫০ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন পৌর শহরের মহিলা কলেজ এলাকার বাসিন্দা সহিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।‌

প্রত্যক্ষদর্শী তুহিন নামে এক ব্যক্তি জানান, লিমন রেললাইনে বসে আঠা জাতীয় মাদক (ড্যান্ডি) সেবন করছিলেন। এ সময় পার্বতীপুরগামী কাঞ্চন কমিউটার ট্রেনটি পীরগঞ্জ স্টেশন ছেড়ে তার কাছাকাছি পৌঁছালে তিনি আচমকা ট্রেনটি হাত দিয়ে থামানোর চেষ্টা করেন। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার জনতা রানী বলেন, “পঞ্চগড় থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার ট্রেনটি সন্ধ্যায় পীরগঞ্জ স্টেশন ছেড়ে মিত্রবাটি পৌঁছালে ওই যুবক দুর্ঘটনার শিকার হন।”

এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ফেবিকল আঠার একটি কৌটা জব্দ করা হয়েছে। বিষয়টি রেলওয়ে (জিআরপি) থানাকে জানানো হয়েছে।”

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম