ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ডাকসু ও জাকসু নির্বাচনে কারচুপিতে হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়িয়েছেঃ মুন্না

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৫,  7:25 PM

news image





ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে সক্ষম হয়েছে। আপাতত তারা এতে সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।


গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময় আব্দুল মোনায়েম মুন্না বলেন, ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে। কিন্তু এনসিপি, উমামা ফাতেমা ও স্বতন্ত্রসহ সব প্যানেল এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন।


নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এসময় ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ নানা প্রকার বর্জ্য অপসারণ করা হয়।


কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এসময় আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের উদ্যোগে নরসুন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানিপ্রবাহ সচল রাখতে এ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। তারা জানান, নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন উদ্যোগ নেয়া হবে।


স্থানীয় বাসিন্দারা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদী পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং সুস্থ নগর গড়তে বড় ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম