ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নড়াইলে পৌর সভার সাবেক মেয়র নজরুল ঠাকুরের মাতার মৃত্যু

#

২১ সেপ্টেম্বর, ২০২৫,  12:24 PM

news image

এস.এম জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি :


নড়াইলের লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র অ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুলের মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তিনি লক্ষীপাশা নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

  মরহুমা হালিমা খাতুন লোহাগড়া উপজেলার  লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুস সামাদ ঠাকুরের স্ত্রী।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ৯  টায় লক্ষীপাশা আন-নূর কমপ্লেক্সে জামে মসজিদ-মাদরাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 


৮৫ বছর বয়সী হালিমা খাতুন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি পাঁচ পুত্র এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেয়েছেন।


তার  মৃত্যুতে লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম