ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাঘায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহী

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  8:39 PM

news image



পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল।

এছাড়াও আলোচনায় অংশ নেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ এবং ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ হচ্ছে মানবতার সর্বোচ্চ আদর্শ। তাঁর প্রজ্ঞা, ন্যায়বিচার ও শান্তির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ব ও কল্যাণ প্রতিষ্ঠায় তাঁর জীবনাদর্শ অনুসরণ করা একান্ত জরুরি।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম