ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাঘায় মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে আটক ৩

#

আবুল হাশেম রাজশাহী

০৪ অক্টোবর, ২০২৫,  7:53 PM

news image



রাজশাহীর বাঘায় মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে পুলিশ।


গত ৩ অক্টোবর দিবাগত রাতে পরিচালিত অভিযানে বাঘা থানার পুলিশ রূপপুর মহদীপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোঃ মজনু শেখ (৪২)-কে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এছাড়া, বাঘা থানাধীন বনফুল হোটেলের কাছ থেকে চুরি যাওয়া আরওয়ান-৫ মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানার ফায়ার সার্ভিসের সামনে থেকে অভিযুক্ত রোহান আলী (১৯)-কে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে চারঘাট থানার বানেশ্বর এলাকা থেকে চুরি যাওয়া একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ আরও এক অভিযুক্ত মোঃ শাহরিয়ার (২৭)-কে আটক করা হয়।


তাদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আজ শনিবার (৪ অক্টোবর) সকল অভিযুক্তকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম