ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘নিজেই ঠিকাদার, নিজেই প্রকৌশলী’ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ (পর্ব-2) পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

#

১৬ আগস্ট, ২০২৫,  6:13 PM

news image

রাজিয়া সুলতানা, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন  উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে একটি  মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। জন্মাষ্টমী উদযাপন পর্ষদের আহবায়ক তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপক মুখার্জি'র সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা  বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। 

মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহবায়ক মিলন ঘোষ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক মো: মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু,  সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি রতন চক্রবর্তী,  পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী। 


পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম